বগুড়ার ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।.
রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে টক দই ও মসলা জাতীয় পণ্য একই ফ্রিজে রাখা, নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।.
এছাড়া কিচেন ও স্টোর রুমে ইঁদুরের উপস্থিতি এবং খাদ্য সরবরাহের সরঞ্জামাদিতে মলমূত্রের চিহ্ন পাওয়া যায় বলে জানানো হয়।.
এসব অপরাধ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইন বগুড়াকে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।.
অভিযানটি পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি টিম।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: