এসএসসিতে অকৃতকার্য, বাগমারায় শিক্ষার্থীর মৃত্যু.
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কারিনা পাল (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।.
নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল।.
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে চলে যায়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।.
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক চাপকে ঘটনাটির সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: