• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

লাহিড়ীপাড়ায় নতুন এইচবিবি রাস্তার উদ্বোধন, এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়নের দীঘলকান্দি (পশ্চিমপাড়া) এলাকায় নবনির্মিত হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নতুন এই রাস্তা চালু হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।.

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ।.

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কাঁচা রাস্তা উন্নয়নের আওতায় এনে জনগণের চলাচল আরও সহজ করা হবে।.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন।.

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।.

সভায় বক্তারা রাস্তার মান রক্ষা, টেকসই উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।.

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।. .

Ajker Bogura / Samsil Arifin

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ