• ঢাকা
  • রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে এ চিঠি পাঠানো হবে বলে সরকার জানিয়েছে।.

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনার আইনি বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জাতিসংঘের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।.

বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। সরকার দাবি করেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি।.

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বলা হয়েছে, একটি অবাধ, গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের অবস্থান থেকে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়।.

সরকার বিশ্বাস করে, দেশের সব নাগরিকের সম্মিলিত দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।.

.

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ