• ঢাকা
  • শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি, যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ধীরে ধীরে সংগঠনের নেতা–কর্মীরা সেখানে জড়ো হন এবং একপর্যায়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচার ও জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবিতে স্লোগান দেন। কর্মসূচিতে নিহত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তদন্ত বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা যমুনার সামনে অবস্থান চালিয়ে যাবেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, বিকেল থেকে অল্প অল্প করে নেতা–কর্মীরা সেখানে জড়ো হয়ে পরে ১৫ থেকে ২০ জন একত্রে অবস্থান নেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিকেল থেকেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টার তরফ থেকে জাতিসংঘের তদন্ত নিয়ে আশ্বাস পাওয়ার দাবি জানানো হলেও কোনো আনুষ্ঠানিক বার্তা না আসায় সন্ধ্যার পর বিক্ষোভ অব্যাহত থাকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং ঘটনার পেছনের কাঠামোগত জড়িতদের চিহ্নিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন তদন্ত ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়, তাই প্রধান উপদেষ্টার মাধ্যমে জাতিসংঘের কাছে তদন্তভার গ্রহণের আহ্বান জানানো হয়েছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ