• ঢাকা
  • বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় রেলওয়ের জমি দখল করে অবৈধ স্থাপনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৫ এএম
ছবি : আজকের বগুড়া

বগুড়ায় রেলওয়ের জমি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান.

বগুড়ায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।.

অভিযান চলাকালে রেলওয়ের জায়গায় নির্মিত দোকানঘর, টিনশেড ও অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল এসব স্থাপনার বিরুদ্ধে। উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।.

প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ