রাজধানীর গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত ছাত্রনেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও তিনজন—মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার—গ্রেপ্তার হন।.
.
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেলে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ সেখানে গিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে তার নির্দেশে অন্য আসামিরা নির্জন সরদার বাঁধন নামে এক শিক্ষার্থীকে চেয়ার দিয়ে মারধর করেন। পরে রিয়াদ নিজের কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে বাঁধনের মুখে আঘাত করেন, এতে তার নাকের ওপরের অংশ কেটে গুরুতর জখম হয়।.
.
ঘটনাস্থলে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় পুলিশ দ্রুত অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে গুলশান থানা-য় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। থানার সেকেন্ড অফিসার কাদের আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।.
.
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৬ জুলাই গুলশান-এ সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ-এর বাসায় চাঁদা দাবির ঘটনায়ও রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: