• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার মালগ্রাম কলেজপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে তানজিলা ইসলাম দিপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই গৃহবধূর স্বামী চিৎকার করে প্রতিবেশীদের ডেকে জানান, তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তানজিলা ইসলাম দিপাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তবে স্থানীয়দের একটি অংশের দাবি, এটি আত্মহত্যা নাও হতে পারে। তাদের সন্দেহ, গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার কিছুক্ষণ পরই নিহতের স্বামী ঘটনাস্থল থেকে চলে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্ত শেষ হওয়ার পরই বলা সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ