বগুড়া জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২১) গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান চালায় জেলা ডিবির একটি দল।
এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ এবং পাশের ইউক্যালিপ্টাস বাগানে তল্লাশি চালিয়ে আলামিনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেয়ারডিল, একটি চায়নিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মাস্ক।
গ্রেফতারকৃত আলামিন নিশিন্দারা চকরপাড়া এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: