• ঢাকা
  • শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ আসনে জামায়াত-এনসিপির মনোনয়ন চাইবে হিরো আলম


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম
বগুড়া-৬ আসনে জামায়াত-এনসিপির  মনোনয়ন চাইবে হিরো আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে এ আসন ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এই উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।.

 .

এবার আর আমজনতা দলের হয়ে নয়, জামায়াত বা এনসিপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান হিরো আলম। তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি।.

 .

যেহতু এই আসনে উপনির্বাচন হচ্ছে। তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে দল থেকে করতে চেষ্টা করছি। সেই হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-র হয়ে।’.

 .

‘জামায়াত ও এনসিপিকে আমার ভালো লাগে। তাই আমি এই দুই দলের কাছে মনোনয়ন চাইবো। আমি আশা করছি দল দুটি; আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে’, - যোগ করেন আলম।.

 .

তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার ইচ্ছা থেকেই আবারও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকেই এবার আরও প্রস্তুতি নিয়ে মাঠে নামবো।’.

 .

রাজনৈতিক অঙ্গনে ভিন্নধর্মী উপস্থিতির কারণে হিরো আলম বরাবরই আলোচনায় থাকেন। ২০২৩ সালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়ে ছিলেন হিরো আলম। এই উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে পাঁচ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ