রমজান মাসের শুরু থেকেই নগরবাসীকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত পরিবেশ দিতে কঠোর অবস্থানে রয়েছেন টিআই সালেক।.
দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন সড়কে ফুটপাত দখল ও অবৈধভাবে রাস্তা ব্যবহার করে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও নগরবাসী চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। রমজান ও আসন্ন ঈদকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে যানজটও বেড়ে যায়। এ অবস্থায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন টিআই সালেক।.
তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী প্রশংসা প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রয়োজন হলে সাধারণ জনগণও প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শহরের সর্বস্তরের মানুষ টিআই সালেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: