• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে মোবাইল কোর্ট: অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম
নন্দীগ্রামে মোবাইল কোর্ট: অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১এপ্রিল ) বিকেলে কুন্দারহাট এলাকায় পরিচালিত এই অভিযানে মা কোহিনুর ভ্যারাইটি স্টোরে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসময় দেখা যায়, দোকানটিতে দৃশ্যমান স্থানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।.

এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানের মালিক মো: আব্দুল করিমমে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।.

মোবাইল কোর্ট থেকে তাকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকালে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ