• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টে পঁচা দই-মিষ্টি উদ্ধার, ধ্বংস


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৭ এএম
বগুড়ার ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টে পঁচা দই-মিষ্টি উদ্ধার, ধ্বংস
ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পঁচা দই ও মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।.

গত ৫ এপ্রিল বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় অবস্থিত ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।.

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা বিপুল পরিমাণ পঁচা দই ও মিষ্টি উদ্ধার করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এসব খাদ্যপণ্য ধ্বংস করা হয়।.

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নষ্ট ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।.

সচেতন মহল এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ