শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার.
পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।.
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।.
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।.
জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-প্রশাসন) পদেও দায়িত্ব পালন করেন।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: