• ঢাকা
  • সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে ব


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম
পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে ব

ডেমরা পুলিশ লাইন্সের ভেতরে প্রস্তাবিত স্কুলটি নির্মাণে আর্থিক সহায়তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে বিএবিকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অনুদান চেয়ে চিঠি পাঠায় বিএবি।.

পুলিশ সদস্যদের সন্তানদের জন্য আটতলা একটি স্কুল নির্মাণে দেশের ২০টি বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রত্যেকের কাছ থেকে ৫০ লাখ টাকা করে অনুদান চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ সিদ্ধান্তকে ঘিরে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের যৌক্তিকতা নিয়ে ব্যাংক খাতে বিতর্ক দেখা দিয়েছে।.

ডেমরা পুলিশ লাইন্সের ভেতরে প্রস্তাবিত স্কুলটি নির্মাণে আর্থিক সহায়তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে বিএবিকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অনুদান চেয়ে চিঠি পাঠায় বিএবি।.

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে সিএসআর তহবিল থেকে প্রত্যেক ব্যাংকের কাছে ৫০ লাখ টাকা করে অনুদান চাওয়া হয়।.

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রায় ১০টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি বিএবির পক্ষ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠির কপিও টিবিএসের হাতে এসেছে।.

ডিএমপির তথ্যমতে, রাজধানীর ডেমরা থানাধীন কায়েতপাড়া এলাকায় ৩০০টি পুলিশ পরিবারের জন্য ২০তলা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। ৩৬ দশমিক ৬৬ একর জমির ওপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনার পাশাপাশি এ আবাসিক ভবনটি গড়ে তোলা হয়েছে। এছাড়া নিকটবর্তী এলাকায় ডিএমপি, এপিবিএন ও সিআইডিতে কর্মরত সদস্যদের পরিবারও ইতোমধ্যে বসবাস শুরু করেছে।.

এ প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের সন্তানদের পাশাপাশি স্থানীয় এলাকার শিশুদের জন্য একটি বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে বিএবিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আটতলা স্কুল ভবন নির্মাণ এবং আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। বর্তমানে স্কুল নির্মাণের জন্য এ প্রতিষ্ঠানের অনুকূলে কোনো সরকারি বরাদ্দ না থাকায় নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেমরা পুলিশ লাইন্সের ভেতরে দ্রুত স্কুলটি নির্মাণ করা প্রয়োজন। .

এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় আর্থিক সহায়তা প্রদান করলে তা বাংলাদেশ পুলিশ পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।.

এ বিষয়ে বিএবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, ডেমরায় একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। এ কারণে বিএবির বোর্ড সভায় ২০টি ব্যাংকের কাছে অনুদান চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব ব্যাংকের কাছ থেকে সিএসআর তহবিল নেওয়া হচ্ছে না। নির্ধারিত ২০টি ব্যাংকের কাছ থেকে ৫০ লাখ টাকা করে মোট ১০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।.

এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকারকে পাওয়া যায়নি।.

'নির্দেশনাভিত্তিক সিএসআর' নিয়ে উদ্বেগ .

এদিকে উদ্যোগটির উদ্দেশ্য মহৎ হলেও 'নির্দেশনাভিত্তিক সিএসআর' নিয়ে ব্যাংক খাতে উদ্বেগ তৈরি হয়েছে। .

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, উদ্দেশ্য ভালো হলেও এ ধরনের নির্দেশনাভিত্তিক সিএসআরের সঙ্গে অতীতের নেতিবাচক অভিজ্ঞতা জড়িত। .

তিনি বলেন, "আগের সময়ে নির্দিষ্ট খাতে সিএসআর তহবিল ব্যবহারের কারণে পরবর্তীতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দুর্নীতি দমন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বাস্তবতায় এ ধরনের নির্দেশনাভিত্তিক সিএসআর বন্ধ হওয়া উচিত।".

তিনি আরও জানান, সিটি ব্যাংকের বোর্ডে বিষয়টি এখনো উপস্থাপন করা হয়নি।.

অন্য কয়েকজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, আবাসিক প্রকল্পের অর্থায়ন যেখানে অন্য উৎস থেকে করা হয়েছে, সেখানে স্কুল নির্মাণে ব্যাংকগুলোর ওপর কেন আর্থিক চাপ তৈরি করা হচ্ছে?.

এ বিষয়ে একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, "স্কুল নির্মাণের জন্য ব্যাংক থেকে কেন অর্থ নিতে হবে? বিএবি আগেও যা করেছে, এখনও তাই করছে। এটা ঠিক নয়। এতে ব্যাংকগুলোর ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়।".

সিএসআর কী ও কাদের জন্য?.

বাংলাদেশ ব্যাংকের অর্ধবার্ষিক সিএসআর সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মৌলিক দর্শন হলো দেশের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আয়-উৎসারী কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখে সামাজিক দায়বদ্ধতা পালন করা। .

সামাজিকভাবে দায়বদ্ধ কোনো প্রতিষ্ঠান শুধু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করে না; বরং কর্মচারী, সরবরাহকারী, বিক্রেতা, স্থানীয় জনগণসহ সর্বোপরি দেশ ও জাতির টেকসই উন্নয়নেও ভূমিকা রাখে।.

নীতিমালা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর বাজেটের সর্বোচ্চ ৩০ শতাংশ শিক্ষাখাতে, ৩০ শতাংশ স্বাস্থ্যখাতে, ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন ও অভিযোজন খাতে এবং অবশিষ্ট ২০ শতাংশ অন্যান্য খাতে—যার মধ্যে আয়-উৎসারী কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত—ব্যয় করতে পারবে।.

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "সাধারণত যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব সামর্থ্য রয়েছে, সেখানে সিএসআর তহবিল দেওয়া উচিত নয়। বরং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সহায়তা অত্যাবশ্যক, কিন্তু সামর্থ্য নেই—তাদেরই সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়া উচিত।".

সিএসআর অগ্রাধিকার নির্ধারণের বিষয়েও অর্থনীতিবিদরা মত দিয়েছেন। .

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, "আমাদের সিএসআর মডেল যদি স্বাস্থ্যখাতে কার্যকরভাবে ব্যবহার করা যেত, তাহলে সমাজের দুর্বল জায়গাগুলো অনেকটাই প্রশমিত হতো। হাসপাতালভিত্তিক এমন একটি মডেল দরকার, যাতে গরিব মানুষ সরাসরি উপকৃত হয়।".

করপোরেট সামাজিক দায়বদ্ধতা এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা রীতি, যা ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে। এটি এমন একটি অঙ্গীকার, যেখানে প্রতিষ্ঠান তার অংশীদারদের কাছে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে দায়বদ্ধ থাকে। .

অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডের মাধ্যমে স্টেকহোল্ডারদের প্রত্যাশা পূরণে অবদান রাখার কারণে সিএসআর বিশ্বজুড়ে 'ট্রিপল বটম লাইন ফ্রেমওয়ার্ক' হিসেবে পরিচিত। অন্যভাবে বলা যায়, মানুষ, পৃথিবী ও মুনাফা—এই তিনটি ধারণাকে প্রাধান্য দিয়েই সিএসআরের বিকাশ।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ