• ঢাকা
  • সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২০ পিএম
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গ

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই এই কমিটির বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।.

সরকারের বিভিন্ন খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন ও কমিটির দেওয়া প্রতিবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রদানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও সাতজন সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ) রাখা হয়েছে।.

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই এই কমিটির বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।.

এর আগে সরকার 'জাতীয় বেতন কমিশন ২০২৫', 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫' এবং 'সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫' গঠন করেছিল। এসব কমিশন ও কমিটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।.

জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)। এই কমিটি প্রধান উপদেষ্টার কাছে জমা পড়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে দাখিল করবে।.

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।.

কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন গ্রেড বা ২০তম ধাপে মূল বেতন হবে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ প্রথম ধাপে (১ম গ্রেড) বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। বিভিন্ন দিক পর্যালোচনার পর বেতন স্কেলের গ্রেড বা ধাপ বর্তমান পে-স্কেলের মতোই ২০টি রাখার প্রস্তাব করেছে কমিশন। নবম পে-কমিশনের এই সুপারিশ বাস্তবায়নে সরকারের ১ লাখ ৬ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ