• ঢাকা
  • বুধবার, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট 'হ্যাকের' ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ এএম
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট 'হ্যাকের' ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট 'হ্যাকের' ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বঙ্গভবনের ওই কর্মকর্তাকে আটক করা হয়েছে।.

 .

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম।.

ছরওয়ারে আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।.

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'.

এর আগে, শফিকুর রহমানের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।.

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পাশে অবস্থিত একটি সরকারি কোয়ার্টারে এই অভিযান চালানো হয়।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ