• ঢাকা
  • সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ পিএম
৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%

বিবিএস-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, যা নভেম্বর মাসে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছায়।.

দেশে টানা তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতির হার। সবশেষ চলতি বছরের গত জানুয়ারি মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে, যা গত বছরের মে মাসের পর অর্থাৎ গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।.

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।.

বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, যা নভেম্বর মাসে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছায় এবং সবশেষ জানুয়ারিতে তা ৮ দশমিক ৫৮ শতাংশে গিয়ে ঠেকেছে।.

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের সামান্য বেশি। এরপর কয়েক মাস কিছুটা কম থাকলেও এখন তা পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।.

বিবিএসের তথ্যানুসারে, ২০২৬ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮.২৯ শতাংশ হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৭.৭১ শতাংশ। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৭২ শতাংশ।.

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৮১ শতাংশে। ২০২৫ সালের ডিসেম্বরে এই হার ছিল ৯.১৩ শতাংশ এবং ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ।.

বিবিএস নিয়মিতভাবে দেশের পণ্য ও সেবার মূল্যের হ্রাস-বৃদ্ধি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করে থাকে।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ