• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত বয়কট আইসিসিকে চাপের মুখে


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা আইসিসিকে বড় চাপের মুখে ফেলেছে। এই ম্যাচ না হলে বিশ্বকাপে প্রায় ৬১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।.

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত রেখেছেন। শর্তগুলোর মধ্যে আছে:.

  1. আইসিসি থেকে বেশি রাজস্ব ভাগ পাওয়া,.

  2. ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় চালু করা,.

  3. বিশ্বকাপে ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ হ্যান্ডশেক নিশ্চিত করা।.

এদিকে এনডিটিভি জানাচ্ছে, আইসিসি বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে এবং ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে প্রদান করবে।.

রোববার বিকেলে লাহোরে পাঁচ ঘণ্টার বেশি চলা জরুরি বৈঠকে পিসিবি, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি কিছুটা নরম হয়েছে।.

মহসিন নাকভি আপাতত ইতিবাচক অবস্থান নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নাকভি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সবুজ সংকেত পেলেই পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে।. .

Ajker Bogura / Samsil Arifin

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ