১৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বগুড়ার শেরপুর উপজেলা হানাদার মুক্ত হয়। সশস্ত্র মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে এই উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে এই উপজেলাকে হানাদার মুক্ত করেন। ১৫ ডিসেম্বর পার্ক মাঠে আমান উল্লাহ খানের নেতৃত্বে (বর্তমানে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ) প্রাঙ্গণে স্বাধীনতার বিজয় পতাক উত্তোলন করা হয়।