১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। কল্যাণী ও দড়িমুকন্দ এলাকার এই গণকবরগুলো সেই বর্বরতার সাক্ষী হয়ে আছে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে এই দিবসটির গুরুত্ব অপরিসীম।