আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার নির্ধারিত সময় প্রায় শেষের পথে। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্যে প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম শেষ করতে হবে।.
রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের পর কোনো রাজনৈতিক সভা, সমাবেশ বা প্রচারণা চালানো যাবে না।.
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।.
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। তারা মূলত মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকবেন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মোতায়েন করা হবে।.
এদিকে, নির্বাচন সংক্রান্ত অভিযোগ ও অনিয়ম তদারকির জন্য ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: