বগুড়ার আদমদীঘি উপজেলায় চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোছাঃ আয়েশা (২৬)।
ঘটনাটি ঘটে সোমবার (৩০ মার্চ) আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায়। জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করছিলেন আয়েশা ও তার স্বামী মোঃ রাকিব (ঢাকার কল্যাণপুর এলাকার বাসিন্দা)।
অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেন থেকেই স্বামী রাকিব তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে আয়েশা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: