প্রবাসী লেখক ওয়াহেদ ইবনে রেজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দুই দিন আগে প্রকাশিত ওই পোস্টে তিনি লেখেন, “কপাল ভালো দেশে নাই! দেশে থাকলে ভোটকা কার্ড ধরায়া দিত!”— যা প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।.
স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ব্যঙ্গাত্মক ও প্রতীকী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতার প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে ব্যাখ্যা করছেন। ফলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে চলছে তর্ক-বিতর্ক, মন্তব্যের ঝড়।.
এদিকে লেখক ওয়াহেদ ইবনে রেজার এই মন্তব্যের পেছনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তিনি এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে তার অনুসারীদের অনেকে বিষয়টি হালকা রসিকতা হিসেবে গ্রহণ করলেও, অন্য একটি অংশ এটিকে স্পর্শকাতর মন্তব্য হিসেবে বিবেচনা করছেন।.
সব মিলিয়ে একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাসই এখন অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: