চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যে প্রণয়ন সম্পন্ন হয়েছে। তবে প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়েছে কি না—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র তৈরিরও সুযোগ নেই বলে স্পষ্ট করেন তিনি।.
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।.
এসএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। বর্তমান পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে গুরুত্বসহকারে চিন্তাভাবনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে, যাতে পুরো প্রক্রিয়া বিধি-বিধানের আওতায় থাকে।.
তিনি আরও বলেন, শিক্ষকদের বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব পরবর্তীতে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সদ্য দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে তিনি জানান, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।.
শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, শিক্ষা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে কোনো মতামত বা পরামর্শ দিতে পারেন। মন্ত্রণালয় সেগুলোকে স্বাগত জানায় বলেও তিনি উল্লেখ করেন।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: