• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: বগুড়ায় অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: বগুড়ায় অভিযানে দুই প্রতিষ্ঠানকে  জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে বগুড়ার দুইটি সেমাই কারখানায় বিভিন্ন গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।.

 .

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদর এলাকার আটা পাড়ায় অবস্থিত ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।.

 .

অভিযান চলাকালে দেখা যায়— অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, ময়দার ডো পায়ে মাড়িয়ে তৈরি করা, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার, ডালডা গলিয়ে ও পোড়া তেল ব্যবহার করে সেমাই প্রস্তুত, যথাযথ প্রক্রিয়া ছাড়াই মোড়কজাতকরণ। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক দণ্ড আরোপ করা হয়।.

 .

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।.

 .

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ