বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে পিতার করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি নজরুল ইসলাম (৪৫)। অভিযুক্ত তার ছেলে শিপন আহমেদ (২০-২২)। পারিবারিক কোনো বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে শিপন আহমেদ তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নজরুল ইসলাম।
পরে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: