• ঢাকা
  • শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন।.

বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদের এ পদোন্নতিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁর এই অর্জন বগুড়ার জন্য একটি সম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে।.

বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা ফারুক আহমেদ কর্মজীবনের শুরু থেকেই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর বর্তমানে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) হিসেবে কর্মরত রয়েছেন।.

দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি লাভ করেছেন।.

ফারুক আহমেদের এই সাফল্যে বগুড়াবাসী গর্বিত। তাঁর এই অর্জন তরুণ প্রজন্মকে দেশসেবা ও সৎভাবে কর্মজীবন গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অনেকেই।.

পদোন্নতি উপলক্ষে বগুড়াবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ