বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই এবং অস্বাস্থ্যকর খোলা পরিবেশে দই বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।.
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।.
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— লাবানুন চিনিপাতা দই (২৫ হাজার টাকা), এশিয়ান দই অ্যান্ড সুইটস (১০ হাজার টাকা), বেস্ট কোয়ালিটি দই মিষ্টি (১০ হাজার টাকা) এবং এস কে সুপার (১০ হাজার টাকা)।.
বিএসটিআই বগুড়া কার্যালয় সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদ ছাড়াই দই বিক্রি করছিল। এছাড়া দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ করা হয়নি। একই সঙ্গে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।.
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান ও তুষার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।.
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: