• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, বটগাছ চাপায় দোকানেই প্রাণ গেল ব্যবসায়ীর


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৯ এএম
ছবি: কোলাজ
ছবি : কোলাজ

প্রাকৃতিক দুর্যোগের ভয়াল থাবায় আবারও শোকাহত বগুড়া, যেখানে এক রাতের কালবৈশাখী ঝড় কেড়ে নিল এক পরিশ্রমী মানুষের জীবন। বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার এলাকায় গভীর রাতে ঘটে যায় হৃদয়বিদারক এই ঘটনা। জানা গেছে, গতরাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে বাজারের পাশে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে পড়ে শ্রী উমা চন্দ্র (৫২)-এর পানের দোকানের ওপর। সেই সময় তিনি প্রতিদিনের মতো নিজের দোকানঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যেই গাছের বিশাল চাপায় দোকানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিমপাড়ার মৃত কালিদাসের ছেলে। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা এবং এসআই মোঃ মোজাহিদুল ইসলাম মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুরো লাঠিগঞ্জ বাজার এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, একদিকে প্রকৃতির নির্মমতা, অন্যদিকে অরক্ষিত পুরনো গাছের ঝুঁকি—সব মিলিয়ে এমন মৃত্যু যেন শুধু একটি পরিবারের নয়, পুরো বগুড়ার জন্যই এক বেদনাদায়ক সতর্কবার্তা হয়ে রইল।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ