বগুড়ার কাহালু উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাপাহার থানার এক এসআইসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।.
আজ রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজন নওগাঁ জেলার সাপাহার থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ মুসলিম উদ্দিন (৪৯)। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মইনপুর গ্রামে। অপর আহত ব্যক্তি বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাসিন্দা ইমদাদুল হক (৪৫), পিতা মৃত আবু হাসান।.
জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে -এ ভর্তি করেন।.
আহতদের মধ্যে ইমদাদুল হকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: