.
গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবিকে সামনে রেখে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল-এর নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।.
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার সময়ের দাবি। গণভোটের মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার কাঠামো পুনর্গঠনের আহ্বান জানান তিনি।.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ।.
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া জরুরি। তারা প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল-এর বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও সংস্কারমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।.
অনুষ্ঠানে প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তার ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে কাজ করবেন।.
মতবিনিময় সভায় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: