বগুড়ায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের একটি মামলার পলাতক আসামি মোঃ সালাহ উদ্দিন (৩৪) কে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ অভিযানিক দল।
জানা গেছে, র্যাব ১২ এবং র্যাব ৭ এর সিপিসি ২, হাটহাজারী ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পন্থছিলা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাহ উদ্দিন সীতাকুন্ড থানার ইয়াকুব নগর এলাকার নুর ইসলাম হাজীর বাড়ির বাসিন্দা এবং মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ জানতে পারে যে বগুড়ায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার ওই আসামি গ্রেফতার এড়াতে সীতাকুন্ডের পন্থছিলা হাজীপাড়া এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের ভিত্তিতে র্যাব ১২ এর সিপিএসসি বগুড়া এবং র্যাব ৭ এর সিপিসি ২, হাটহাজারী ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারের পর আসামি সালাহ উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: