• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ভেজাল জুস কারখানায় অভিযান, সুপারভাইজারের ১ বছরের কারাদণ্ড ।


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বগুড়া সদরের চাঁদপুর এলাকায় ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ’ নামক একটি জুস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে ও অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে জুস তৈরির দায়ে কারখানার সুপারভাইজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।.

 .

বুধবার (০৬ মে) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫, ৩২(ক), ৩২(খ) ও ৩৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার সুপারভাইজার মো: আরিফুর রহমানকে (৩১) ১ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।.

 .

তদন্তকারী দল কারখানাটিতে পরিদর্শনের সময় বেশ কিছু গুরুতর অনিয়ম চিহ্নিত করেন: অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি।.

 .

মান নিয়ন্ত্রণকারী সংস্থার (BSTI) কোনো মানসনদ ছাড়াই জুস উৎপাদন। প্যাকেটের গায়ে অবৈধভাবে মান সনদ ও লোগো ব্যবহার। কোনো প্রকার নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা।.

 .

"জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কোনো আপস করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।.

 .

অভিযান চলাকালে কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর ও ভেজাল জুস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।.

 .

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: রাসেল এবং নিরাপদ খাদ্য পরিদর্শক (বগুড়া পৌরসভা) জনাব মো: সিদ্দিকুর রহমান। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।.

 .

 সূত্র: মোঃ জহুরুল ইসলাম সৈকত. .

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ