• ঢাকা
  • মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সোনাতলায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী কুরানু মেম্বারের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সাবেক জনপ্রতিনিধির মৃত্যু.

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় গরুভর্তি একটি ভটভটি উল্টে কুরানু প্রামাণিক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করবোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরানু প্রামাণিক গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবারু প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে কুরানু মেম্বার নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরানু মেম্বার গরুভর্তি একটি ভটভটি নিয়ে কর্পুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে করবোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে তিনি ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় জমায় এবং নিহতের স্বজনদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ