বগুড়া শহরের যানজট কমানো এবং সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। দোকানের সামনে কোনো হকার বসানোর সুযোগ দিলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।.
একটি সংবাদ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শহরের ফুটপাথ ও সড়ক দখল করে হকার বসানোর কারণে যানজট বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে সিটি কর্পোরেশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।.
প্রশাসক আরও জানান, কোনো দোকান মালিক যদি তার দোকানের সামনে হকার বসতে সহায়তা করেন বা অনুমতি দেন, তবে সেই দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি অর্থদণ্ডও করা হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: