আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।.
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি এবং এর সঙ্গে যুক্ত ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে মালিকপক্ষকে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।.
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে ১০ ফেব্রুয়ারির পরিবর্তে ভবিষ্যতের সুবিধাজনক কোনো সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করতে পারবে। এতে করে একদিকে যেমন নির্বাচনকালীন ছুটির সুবিধা শ্রমিকরা পাবেন, তেমনি শিল্প খাতের উৎপাদনেও বড় ধরনের ব্যাঘাত ঘটবে না।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: