• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাকায় এসি কম্প্রেসার বিস্ফোরণ: ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু, দগ্ধ বাবা–মা হাসপাতালে ভর্তি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম
ঢাকায় এসি কম্প্রেসার বিস্ফোরণ: ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু, দগ্ধ বাবা–মা হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি

রাজধানীর নারিন্দায় এসি কম্প্রেসার বিস্ফোরণে যুবকের মৃত্যু, দগ্ধ বাবা–মা হাসপাতালে.

রাজধানীর নারিন্দায় একটি ভবনের তৃতীয় তলায় এসি কম্প্রেসার বিস্ফোরণে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা–মাও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।.

নিহত সেলিম ব্যাপারী গতকাল রাত প্রায় ১০টার দিকে National Institute of Burn and Plastic Surgery-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিমের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।.

এ ঘটনায় সেলিমের বাবা মোখতার ব্যাপারী (৫৫) ও মা সেলিনা বেগম (৪৬) গুরুতর দগ্ধ হন। মোখতার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং সেলিনা বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।.

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, নারিন্দার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকা এসি কম্প্রেসার বিস্ফোরণের পর এ দুর্ঘটনা ঘটে। সেলিমের চাচাতো ভাই আবির হোসেন বলেন, পরিবারটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন।.

মোখতার ব্যাপারীর ঢোলাইপাড়ে এসি ও ফ্রিজের কম্প্রেসার বিক্রির একটি দোকান রয়েছে। তিনি কিছু মালামাল বাসায়ও রাখতেন বলে জানিয়েছেন স্বজনরা। সেলিম তার বাবা–মায়ের সঙ্গে ওই বাসায়ই থাকতেন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ