• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে নৃশংস হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে নৃশংস হত্যা.

 .

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।.

 .

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।.

 .

নিহতরা হলেন—মো. হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), ছেলে পারভেজ ইসলাম (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। তারা সবাই বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।.

 .

পরিবারের সদস্যদের তথ্যমতে, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন বাড়ির সামনে রক্ত দেখতে পান। পরে ঘরে ঢুকে তিনি খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের নিথর দেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে।.

 .

নিহত পপি খাতুনের বাবা মোয়াজ্জেম হোসেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।.

 .

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ