• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে একই পরিবারের ৪ জন খুন: পুলিশ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ওই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।.

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ ও মুগ্ধ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি গণপতি চক্রবর্তী দেখে ফেললে নিজেদের ইয়াবা সেবনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন তারা।.

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়।.

পুলিশ আরও জানায়, হত্যার পর অভিযুক্তরা ওই বাড়িতেই অবস্থান করেন। তারা গোসল করেন, খাবার খান এবং ইয়াবা সেবন করেন। পরে হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখাতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রাখেন।.

পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় তারা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে শনিবার রাতে পুলিশ ওই বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে।.

ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামতসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানে এবং মুগ্ধ একটি মাছের দোকানে কাজ করেন।.

এদিকে চারজনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের ১২ বছর বয়সী শিশুকে হত্যার বিষয়টি তুলে ধরার সময় পুলিশ কমিশনার আবেগাপ্লুত হয়ে পড়েন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ