বগুড়া শহর বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি জনিত জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ।.
জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।.
সাইফুল ইসলাম বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলীয় কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতেন। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।.
তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা তাকে দায়িত্বশীল ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করেছেন।.
এদিকে, বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: