বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ে বিচ্ছেদের পর মানসিক অবসাদে রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।.
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আলী খান ওই এলাকার রুবেলের ছেলে। তিনি কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।.
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিফাত। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে বিয়ে করেছিলেন রিফাত। প্রায় তিন মাস পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।.
ওসি রাকিব হাসান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।.
দ্রষ্টব্য: আত্মহত্যা একটি জটিল বিষয়। পুলিশ যে কারণের কথা বলেছে, তা প্রাথমিক ধারণা; তদন্ত শেষে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: