• ঢাকা
  • সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জিরায় ভেজাল, ক্যারাওয়ে সিড মিশিয়ে বিক্রি: বগুড়ায় মসলা কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত

 .

বগুড়ায় জিরার সঙ্গে কমদামি ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল মসলা তৈরি করার অভিযোগে এক মসলা কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্সে যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।.

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিক মো. শাহীন আলম (৩২)কে ভেজাল জিরা উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।.

অভিযানকালে গুদামে আমদানিকৃত জিরার সঙ্গে তুলনামূলক কম দামের ক্যারাওয়ে সিড মিশিয়ে বাজারে জিরা হিসেবে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করতে দেখা যায়। এছাড়া আমদানির সময় ক্যারাওয়ে সিড নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে প্রক্রিয়াজাত করে ভারতীয় ব্র্যান্ডের নকল মোড়কে জিরা হিসেবে বাজারজাত করার প্রস্তুতি চলছিল।.

এ অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।.

এসময় গুদামে থাকা ৪২ বস্তা জিরা এবং ১৮০ বস্তার বেশি ক্যারাওয়ে সিড যথাযথ ঘোষণা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং র‍্যাব-১২ এর একটি টিম উপস্থিত ছিলেন।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ