• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে ট্যাপেন্ডাডলসহ যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম
ছবি : সংগৃহীত
মোঃ রায়হান

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ রায়হান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার রানীরপাড়া গ্রামের মোঃ সামাদ মল্ডলের ছেলে।.


রবিবার (২২ ফেব্রুয়ারি) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালে রানীরপাড়া এলাকা থেকে ১১ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রায়হানকে আটক করা হয়।.


ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।. .

Ajker Bogura / Samsil Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ