আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে এসব রপ্তানি আদেশ পাওয়া গেছে।.
ঢাকার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আয়োজনের একটি ফাইল ছবি। ছবিটি তুলেছেন টিবিএসের মো. জাহিদুল ইসলাম.
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ডিআইটিএফ-২০২৬ -এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের থেকে পাওয়া তথ্য-উপাত্ত মতে, তাদের প্রাপ্ত সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা।.
রপ্তানি আদেশ লাভে সক্ষম খাতগুলো হলো—বহুমুখী পাটপণ্য, ইলেকট্রনিক ও ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশী কাঁথা, ফেব্রিক্স ইত্যাদি।.
আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে এসব রপ্তানি আদেশ পাওয়া গেছে।.
এ ছাড়া, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোঁরাসহ) ক্রয়-বিক্রয় হয়েছে এবারের মেলায়। উল্লেখ্য, গত ডিআইটিএফ-২০২৫ এর তুলনায় এবারে বিক্রয়মূল্য বেড়েছে ৩.৪২ শতাংশ।. .
Ajker Bogura / Md.Showrov Hossain
আপনার মতামত লিখুন: