• ঢাকা
  • বুধবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ছেলে সন্তানের আকাঙ্ক্ষায় ভারতে জমজ কন্যাশিশু হত্যার অভিযোগ, পরিবারের চারজন গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামে চার বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে হত্যার অভিযোগে একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হলেন শিশুদের বাবা শ্রীশৈলম, দাদা অশোক, দাদি লাবণ্য এবং চাচা রাকেশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে ছেলে সন্তানের প্রত্যাশা পূরণ না হওয়ায় কন্যাশিশুদের প্রতি পরিবারটির বিরূপ মনোভাব ছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সন্তানসম্ভবা অবস্থায়ই কন্যাসন্তান হওয়ার বিষয়টি জানতে পেরে গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। তবে জন্মের পরও শিশুদের প্রতি অনাগ্রহ বজায় থাকে।
ঘটনার কয়েকদিন আগে থেকে পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পরবর্তীতে নির্জন সময় বেছে নিয়ে শিশুদের বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মৃত্যু ঘটে। ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ