• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আলোকবিহীন ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, শেরপুরে নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ s


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় আলোকবিহীন একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুন বেওয়া উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা এবং শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রলিটিতে কোনো হেডলাইট না থাকায় চালক সামনে থাকা পথচারীকে দেখতে পারেননি, ফলে এই দুর্ঘটনা ঘটে।.

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রলিটি জব্দ করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।.

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।.

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শেরপুরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে হেডলাইটবিহীন ও ফিটনেসবিহীন ট্রলি চলাচল করছে। বিশেষ করে রাতের বেলায় এসব যানবাহনের বেপরোয়া চলাচল পথচারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ