বাল্যবিবাহের অভিযোগে সাবেক শিশুশিল্পী ও তার স্বামীকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, লুবাবার বয়স মাত্র ১৫ বছর—যেখানে অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। ফলে এই বিয়ে আইনগতভাবে বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।.
আইন বিশেষজ্ঞদের মতে, কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে কোনো কাজি সেই বিয়ে নিবন্ধন করতে পারেন না। নিবন্ধন ছাড়া বিয়ে আইনত স্বীকৃত নয়। এমনকি বয়স গোপন করে বা বিদেশে গিয়ে কোর্ট স্ট্যাম্পে বিয়ে করলেও তা বাংলাদেশের আইনে বৈধ বলে গণ্য হয় না; বরং সেটি সহবাস হিসেবে বিবেচিত হতে পারে।.
আইন অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাল্যবিবাহে অংশ নিলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। সেই হিসেবে লুবাবার স্বামী যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে তার বিরুদ্ধে এই শাস্তি প্রযোজ্য হতে পারে। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাসের আটকাদেশ বা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে, যদিও বিশেষ ক্ষেত্রে তাকে শাস্তি না দেওয়ার সুযোগও রয়েছে।.
সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হলে লুবাবা তুলনামূলক হালকা শাস্তির মুখোমুখি হতে পারেন, তবে তার স্বামীর ক্ষেত্রে শাস্তি হতে পারে বেশি কঠোর।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: