বগুড়ার গাবতলী উপজেলায় বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তবে আগুনে বিদ্যালয়ের কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: