অস্বাস্থ্যকর পরিবেশে সুস্বাদু লাচ্ছা সেমাই, বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকা জরিমানা.
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার নেতৃত্বে বগুড়ার শেরপুর উপজেলার বারদুয়ারী এলাকায় অবস্থিত "ডলি ফুড প্রোডাক্টস" কারখানায় অভিযান চালিয়ে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।.
অভিযানে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়িভাজা ও নিমকি তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছিল সেমাই উৎপাদন। এছাড়া পোড়া তেলে ডালডা গলিয়ে তা সেমাই তৈরিতে ব্যবহার এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার প্রমাণও পাওয়া যায়।.
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।.
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। এতে সহযোগিতা করেন শেরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।.
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত পরিবর্তন করে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: